কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাইটোকন্ড্রিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বলা হয়।
কারণ, জীবের যাবতীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সবুজ উদ্ভিদকোষে এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এদের সংখ্যা সহস্রাধিক।
দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার, ডিম্বাকার, সুতোর মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে।
মাইটোকন্ড্রিয়ার কাজ-
ক) শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রের প্রয়োজনীয় বিক্রিয়া পরিচালনা করে।
খ) শ্বসনের ফলে নির্গত শক্তি থেকে এটিপি অনু সংশ্লেষ করে।
গ) মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তিযুক্ত অনুর যোগান দেয়।
ঘ) মাইটোকন্ড্রিয়াতে স্নেহ দ্রব্য সংশ্লেষক লেসিথিন এবং ফসফেটিডাইল-ইথানল-অ্যামাইন জাতীয় স্নেহদ্রব্য সংশ্লেষ করে।
ঙ) ফ্যাটি এসিড বিপাকও নিয়ন্ত্রণ করে। শ্বসনের উপযোগী সকল উৎসেচক মাইট্রোকন্ডিয়ায় থাকে।
সূত্র: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন