মূল বিষয়বস্তুতে যান

বাংলা সাহিত্যে কোন সময়কালকে চৈতন্যযুগ বলা হয়?

সঠিক উত্তর

১৫০০–১৭০০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: ১৫০০–১৭০০ খ্রিস্টাব্দ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা সাহিত্যের ইতিহাসে ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়পর্বকে চৈতন্য যুগ নামে চিহ্নিত করা হয়।
--------------------------
• চৈতন্য যুগ:
- চৈতন্য সাহিত্য বলতে মূলত আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব কৃষ্ণ চৈতন্যকে কেন্দ্র করে রচিত বাংলা ও সংস্কৃত সাহিত্যকে বোঝায়।
- এই সাহিত্যধারা বাংলাভাষী অঞ্চলে বৈষ্ণব ধর্মীয় সাহিত্যের সবচেয়ে বিস্তৃত ও প্রভাবশালী শাখা হিসেবে গড়ে উঠেছে।
- সামগ্রিকভাবে চৈতন্য সাহিত্য প্রধানত ষোড়শ শতাব্দীজুড়ে বিকশিত হয়েছে এবং সেই শতাব্দীই এর মূল কালপর্ব হিসেবে বিবেচিত।
- এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্ণাভ গাত্রবর্ণের কারণে তিনি ‘গৌর’ বা ‘গৌরাঙ্গ’ নামে পরিচিত হন;
- যা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে।

- চৈতন্য যুগ বাংলা সাহিত্যে ধর্মীয় চিন্তা, ভক্তিভাবনা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এক নতুন সাহিত্যিক পরিমণ্ডল গড়ে তোলে।
- এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিকাশে একটি স্থায়ী প্রভাব রেখে যায়।
- বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্য যুগ বলতে মূলত পঞ্চদশ শতকের শেষভাগ থেকে সপ্তদশ শতকের শেষভাগ পর্যন্ত সময়কালকে বোঝানো হয়।
- এই পর্বটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
- এই সময়ের কেন্দ্রে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু।
- এই সময়ে বৈষ্ণব ধর্ম ও ভক্তিভাবনা বাংলা সমাজ ও সাহিত্যে গভীরভাবে প্রভাব বিস্তার করে।
- শ্রী চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে মান্য করা হতো।
- এবং তাঁর জীবন, আদর্শ ও লীলাকে কেন্দ্র করে বহু জীবনীমূলক ও ভক্তিমূলক রচনা সৃষ্টি হয়।
- বিশেষ করে বৈষ্ণব পদাবলী ও চৈতন্য-জীবনী কাব্যের ব্যাপক বিকাশ ঘটে, যা সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করে।

- চৈতন্য যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ভক্তি আন্দোলনের বিস্তার।
- শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে ‘হরিনাম’ বা সংকীর্তনকে মুক্তি ও আধ্যাত্মিক উন্নতির প্রধান উপায় হিসেবে প্রচার করা হয়।
- এর ফলে সমাজের সকল স্তরের মানুষ—ধনী-দরিদ্র, ব্রাহ্মণ-চণ্ডাল নির্বিশেষে—ভক্তির পথে অংশগ্রহণের সুযোগ পায় এবং সামাজিক সাম্যের ধারণা জোরদার হয়।
-------------------------
নোট- সময়কাল: ১৫০১ - ১৬০০ খ্রিস্টাব্দ (সাধারণ মত)।
মতান্তর: ১৫০০ - ১৭০০ খ্রিষ্টাব্দ ( বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুযায়ী)।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৪০০–১৫০০ খ্রিস্টাব্দ
  2. ১৫০০–১৭০০ খ্রিস্টাব্দ সঠিক
  3. ১৬০০–১৮০০ খ্রিস্টাব্দ
  4. ১৭০০–১৯০০ খ্রিস্টাব্দ

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল