শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কোন দেশে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইংল্যান্ডে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইংল্যান্ডে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
শিল্পবিপ্লব:
- আঠারো শতকে শিল্পোৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তা শিল্পবিপ্লব নামে পরিচিত।
- আঠার শতকের মধ্যভাগে ইংল্যান্ডে এর সূত্রপাত হয়।
- ১৮৩৭ সালে 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি লেখক জেরোমি ব্লাংকি।
- এটি বিশেষ পরিচিতি লাভ করে ১৮৮১ সালের দিকে। তখন বিখ্যাত ইংরেজ ইতিহাস গবেষক আর্নল্ড জে. টয়েনবি অক্সফোর্ডে দেওয়া তাঁর বক্তৃতামালায় এই কথাটি উচ্চারণ করেছিলেন।
- এ বিপ্লবের ফলে ইংল্যান্ড বিশ্বের প্রধান শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশটির সমৃদ্ধির ভিত্তি রচিত হয়।
- প্রধান চালিকা শক্তি: বাষ্প শক্তি, কয়লা, লোহা।
- গুরুত্বপূর্ণ উদ্ভাবন: স্পিনিং জেনি, পাওয়ার লুম, স্টিম ইঞ্জিন।
- উৎপাদন ব্যবস্থা: হস্তশিল্প → কারখানা ব্যবস্থা (Factory System)।
- অর্থনৈতিক পরিবর্তন: উৎপাদন বৃদ্ধি, শিল্পপুঁজিবাদের উত্থান।
- সামাজিক পরিবর্তন: শ্রমিক শ্রেণি ও শিল্পপতি শ্রেণির উদ্ভব।
- নগরায়ন: গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তর বৃদ্ধি।
- শ্রম পরিস্থিতি: দীর্ঘ কর্মঘণ্টা, শিশু শ্রম, নিম্ন মজুরি।
- পরিবহন উন্নয়ন: রেলপথ ও স্টিমশিপের বিস্তার।
- বৈশ্বিক প্রভাব: ইউরোপ ও আমেরিকায় শিল্পায়নের বিস্তার।
- ফলাফল: আধুনিক শিল্প অর্থনীতির ভিত্তি স্থাপন।
উৎস: ইতিহাস ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন