মূল বিষয়বস্তুতে যান

প্রাচীনকালে ইরাকের ভূখণ্ডটি কী নামে পরিচিত ছিল?

সঠিক উত্তর

মেসোপটেমিয়া

সঠিক উত্তর: মেসোপটেমিয়া

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাচীনকালে ইরাকের ভূখণ্ডটি মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল।

প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চল:
• মেসোপটেমিয়া মধ্যপ্রাচ্যের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী একটি অঞ্চল, যা আধুনিক ইরাকের বৃহত্তর অংশ নিয়ে গঠিত।
• প্রায় ১০,০০০ বছর আগে উর্বর ভূমি ও অবস্থানের কারণে এখানে প্রাচীন বসতি গড়ে ওঠে।
• এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম কেন্দ্র এবং লিখন পদ্ধতির জন্মস্থান।
• প্রথম বসতি স্থাপন করে সুমেরীয়রা।
• সুমেরীয়দের পরে আসে আক্কাডীয়রা।
• এরপর অঞ্চলটি ব্যাবিলনীয়দের অধীনে আসে।
• খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আখেমেনীয় পারস্য সাম্রাজ্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে।
• খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শুরুতে আলেকজান্ডার দ্য গ্রেট আখেমেনীয়দের পরাজিত করেন।
• আনুমানিক খ্রিস্টপূর্ব ৩১২ থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যভাগ পর্যন্ত মেসোপটেমিয়া সেলিউসিড রাজবংশ দ্বারা শাসিত হয়।
• পরবর্তীতে এটি পার্থিয়ান সাম্রাজ্যের অংশ হয়ে যায়।
• খ্রিস্টীয় সপ্তম শতকে আরব মুসলিমদের দ্বারা অঞ্চলটি বিজিত হয়।
• ১২৫৮ সালে মোঙ্গল আক্রমণের পর মেসোপটেমিয়ার রাজনৈতিক গুরুত্ব হ্রাস পায়।
• ষোড়শ শতকে উসমানীয় সাম্রাজ্য এই অঞ্চলের অধিকাংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
• ১৯২০ সালে অঞ্চলটি ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে আসে।
• পরের বছর, অর্থাৎ ১৯২১ সালে ইরাক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে,
- পারস্য,এটি মূলত বর্তমান ইরান অঞ্চলকে বোঝায়।
- আনাতোলিয়া, এটি বর্তমান তুরস্কের এশীয় অংশকে বোঝায়, যা এশিয়া মাইনর নামেও পরিচিত।
- ফিনিসিয়া, এটি পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী একটি প্রাচীন সভ্যতা, যা বর্তমান লেবানন ও আশপাশের এলাকাকে নির্দেশ করে।

উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মেসোপটেমিয়া সঠিক
  2. পারস্য
  3. আনাতোলিয়া
  4. ফিনিসিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল