মূল বিষয়বস্তুতে যান

কোন উদ্ভিদের পরাগায়ন বায়ুর মাধ্যমে সম্পন্ন হয়?

সঠিক উত্তর

ধান

সঠিক উত্তর: ধান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ধানের পরাগায়ন বায়ুর মাধ্যমে সম্পন্ন হয়।

পরাগায়নের মাধ্যম:

- পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে।
- যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের মাধ্যম বলে।
- বায়ু, পানি, কীট-পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
- মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময়ে ঐ ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়, এভাবে পরাগায়ন ঘটে।

পতঙ্গের মাধ্যমে পরাগায়ন:
- পতঙ্গ পরাগী ফুল বড়, রঙিন ও মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয়।
যেমন: জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।

বায়ুর মাধ্যমে পরাগায়ন:
- বায়ুপরাগী ফুল হালকা এবং মধুগ্রন্থিহীন।
- এসব ফুলে সুগন্ধ নেই।
- এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে।
- এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, কখনো পালকের মতো।
- ফলে বাতাস থেকে পরাগরেণু সহজেই সংগ্রহ করে নিতে পারে।
যেমন: ধান

পানির মাধ্যমে পরাগায়ন:
- পানিপরাগী ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা।
- এরা সহজেই পানিতে ভাসতে পারে।
- এসব ফুলে সুগন্ধ নেই।
- স্ত্রীপুষ্পের বৃত্ত লম্বা কিন্তু পুংপুষ্পের বৃত্ত ছোট।
- পরিণত পুংপুষ্প বৃত্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে সেখানেই পরাগায়ন ঘটে।
যেমন: পাতাশেওলা।

প্রাণীর মাধ্যমে পরাগায়ন:
- প্রাণীপরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে।
- এদের রং আকর্ষণীয় হয়।
- এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে।
যেমন: কদম, শিমুল, কচু ইতাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ধান সঠিক
  2. কদম
  3. কুমড়া
  4. শিমুল

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল