'ভাব ও কাজ' প্রবন্ধটি কার লেখা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'ভাব ও কাজ' প্রবন্ধ:
- কাজী নজরুল ইসলামের 'ভাব ও কাজ' প্রবন্ধটি নেওয়া হয়েছে 'যুগবাণী' গ্রন্থ থেকে।
- ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক।
- মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম।
- কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না।
- তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়।
- ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে।
- এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন।
• কাজী নজরুল ইসলাম:
- তিনি ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
- আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
- তিনি বাংলাদেশের জাতীয় কবি ।
- ২৯ আগস্ট ১৯৭৬ কবি মৃত্যু বরণ করেন।
উৎস: সাহিত্য-কণিকা, ৮ম শ্রেণি (২০২৫- সংস্করণ) ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন