মূল বিষয়বস্তুতে যান

হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর

সিন্ধু

সঠিক উত্তর: সিন্ধু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

হরপ্পা ও মহেঞ্জোদারো হলো প্রাচীন সিন্ধু সভ্যতার প্রধানতম নিদর্শন।

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতার সিল ও মাটির পাত্রের সাথে মেসোপটেমীয় দ্রব্যের মিল দেখে এ সভ্যতার আনুমানিক সময়কাল নির্ণয় করা হয়েছে। ধারণা করা হয় যে, দ্রাবিড় জাতি-এ সভ্যতা গড়ে তুলেছিল।
- হরপ্পা এবং মহেঞ্জোদারো—উভয় নগরীই তাদের সুসংগঠিত নগর পরিকল্পনা, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পোড়ামাটির ইটের ব্যবহারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।

• মহেঞ্জোদারো: এটি সিন্ধু সভ্যতার একটি অন্যতম প্রধান শহর, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবিষ্কৃত হয়।

• হরপ্পা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভী নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান, যার নামানুসারে অনেক সময় একে 'হরপ্পা সভ্যতা'ও বলা হয়।

উল্লেখ্য, সিন্ধু সভ্যতার ধ্বংস:
- সিন্ধু সভ্যতা ধ্বংস হয় ২৭০৫ খ্রিস্টপূর্বাব্দে।
- প্রত্নতত্ত্ববিদদের মতে, এ সময় প্রলয়ঙ্করী বন্যা হয়। বন্যায় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী তলিয়ে যায়। প্রাপ্ত নিদর্শন থেকে ধারণা করা হয় যে, ক্রমাগত বন্যায় নগর দুটি ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যায়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
iii) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রোমান
  2. গ্রিক
  3. সিন্ধু সঠিক
  4. চৈনিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল