মূল বিষয়বস্তুতে যান

বলাকা, দোয়েল, সোনালিকা প্রভৃতি উচ্চফলনশীল কিসের জাত?

সঠিক উত্তর

গম

সঠিক উত্তর: গম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশে উৎপাদিত জাত:
পূর্বে 'পোষা' (Pusha) নামক এক জাতীয় গমের চাষ করা হতো। সোনারো-৬৪, ইনিয়া-৬৬, নরটোনা-৬৭, টেনোরী-৭১, সোনালিকা, কল্যাণসোনা জাতসমূহ জাতীয় বীজ উন্নয়ন বোর্ড চাষের অনুমোদন দিয়েছে। দেশে বর্তমানে উচ্চফলনশীল বলাকা, দোয়েল, সোনালিকা, জুপাটেকো, আনন্দ, পাভন-৭৬, কাঞ্চন, বরকত, আকবর, অঘ্রনী প্রভৃতি জাতের গম চাষ হচ্ছে। গম চাষের ক্ষেত্রে উচ্চফলনশীল বীজ নির্বাচন করার সময় তিনটি বিষয় বিবেচনায় রাখতে হয়। এগুলো হলো- বীজ বপনের সময়, সেচ-ব্যবস্থা এবং ঢেলাযুক্ত জমিতে বীজ বপন। বাংলাদেশের স্বল্পকালীন শীত ঋতুতে সঠিক সময়ে গম চাষের উপর পর্যাপ্ত উৎপাদন নির্ভর করে। গমের জাতভেদে বপনের সময়ের কিছুটা তারতম্য হতে পারে। তবে কার্তিক হতে মধ্য অগ্রহায়ন পর্যন্ত বীজ বপনের উৎকৃষ্ট সময়। দেরিতে বীজ বপন করলে উৎপাদন কম হয়। কারণ শীত কমে গেলে দানা গঠন এবং পুষ্টতায় ব্যাঘাত ঘটে এবং কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে।

অন্যদিকে,
• আলুর উন্নত জাত - ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল।
• ভুট্টার উন্নত জাত- বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ।
• তামাকের উন্নত জাত - সুমাত্রা, ম্যানিলা।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এইচ.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কৃষিমন্ত্রনালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আলু
  2. ভুট্টা
  3. গম সঠিক
  4. তামাক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল