মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'আমি বিজয় দেখেছি' এর রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এম. আর আখতার মুকুল
সঠিক উত্তর
সঠিক উত্তর: এম. আর আখতার মুকুল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা 'আমি বিজয় দেখেছি' এর রচয়িতা - এম. আর আখতার মুকুল।
- গ্রন্থটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
• এম. আর আখতার মুকুল:
- এম আর আখতার মুকুল সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- তাঁর জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- ১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেছেন।পরে তিনি ঢাকায় সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- এ সংস্থাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।।
⇒ এরমধ্যে উল্লেখযোগ্য হলো:
- পল্লী এক্সপ্রেস (অনুবাদ),
- রূপালী বাতাস,
- রূপালী বাতাস সোনালী আকাশ,
- মুজিবের রক্তলাল,
- ভাসানী মুজিবের রাজনীতি,
- পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন,
- চল্লিশ থেকে একাত্তর,
- আমি বিজয় দেখেছি,
- বায়ান্নোর ভাষা আন্দোলন,
- বায়ান্নোর জবানবন্দী,
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র (সংক্ষিপ্ত সংস্করণ),
- একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবিদের ভূমিকা,
- বঙ্গবন্ধু,
- জিন্নাহ থেকে মুজিব,
- ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
'আমি বিজয় দেখেছি' গ্রন্থ।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন