মূল বিষয়বস্তুতে যান

'সুন্দর সবাইকে বশ করার ক্ষমতা রাখে।'- এখানে 'সুন্দর' কোন কারক?

সঠিক উত্তর

কর্তৃকারক

সঠিক উত্তর: কর্তৃকারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'সুন্দর সবাইকে বশ করার ক্ষমতা রাখে।'- সুন্দর এখানে কর্তা (subject) হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ক্রিয়া 'রাখে'-এর কর্তা।

অর্থাৎ, যে ব্যক্তি/বস্তু ক্রিয়াটি সম্পাদন করছে (এখানে ক্ষমতা ধারণ করছে), সেই হলো কর্তা।
বাক্যকে প্রশ্ন করলে 'কে ক্ষমতা রাখে?' উত্তর পাওয়া যায় 'সুন্দর রাখে'। সুতরাং সুন্দর এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি।

-------------------
• কর্তৃকারক/ কর্তা কারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে ‘কে’ বা ‘কারা’ যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
যেমন:
খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা – কর্তৃকারক)।

এরূপ-
পাপিয়া চমৎকার রবীন্দ্রসংগীত গায়।
গব্বর সিং রোজ দু-কেজি আটার রুটি খায়।
দাদু তার নাতিকে নিয়ে পার্কে বেড়াচ্ছেন।

এই বাক্যগুলিতে যে তিনটি ‘কর্তা' পাই—‘পাপিয়া', 'গব্বর সিং' এবং ‘দাদু’, তাদের কারও গায়ে কোনো বিভক্তি লাগে না। ফলে ব্যাকরণে অনেক সময় বলা হয় বাংলায় কর্তায় ‘শূন্য’ বিভক্তি হয়।

কর্তায় অবশ্য সব সময়ে এই শূন্য বিভক্তি হয় না। কিছু প্রথাগত বাংলা প্রয়োগে এ বিভক্তি পাওয়া যায়, সেখানে কর্তাটিকে অনির্দিষ্ট এবং অ-মানব শ্রেণির কর্তা হতে হবে।
যেমন:
বাঘে মানুষ খায়।
গোরুতে কলাগাছটা মুড়িয়ে খেয়েছে।
শেয়ালে কাঁঠালটা টেনে নিয়ে গেছে।
সাপে কেটেছে।

শুধু যে সজীব (মানুষ বা প্রাণী) বিশেষ্যই কর্তা হয় তা নয়, কোনো ধারণা বা ক্রিয়াও বিশেষ্যবন্ধের রূপ পেলে তা উপরিতলের সংগঠনে বাক্যের কর্তা হতে পারে।
যেমন:
সুন্দর সবাইকে বশ করার ক্ষমতা রাখে।
আমাদের নেমন্তন্ন খাওয়াটা কবে হবে?

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. করণ কারক
  2. কর্তৃকারক সঠিক
  3. অপাদান কারক
  4. কর্ম কারক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল