মূল বিষয়বস্তুতে যান

গৃহহীনদের জন্য কত সালে বাংলাদেশ সরকার প্রথম “আশ্রয়ণ” প্রকল্প গ্রহণ করে?

সঠিক উত্তর

১৯৯৭

সঠিক উত্তর: ১৯৯৭

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আশ্রয়ণ প্রকল্প:
- ১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী এলাকা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ এলাকা পরিদর্শনে যান।
- তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত সহানুভূতিশীল হয়ে পড়েন এবং সকল গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের তাৎক্ষনিক নির্দেশ দেন।
- তারই পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালে “আশ্রয়ণ” নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়।
- এ প্রকল্পে মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮৪০.৫৫ কোটি টাকা ব্যয়ে ২৯৮,২৪৯টি ভূমিহীন-গৃহহীন-অসহায়- ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য:
- ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন
- ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা
- আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ

আশ্রয়ণ-২ প্রকল্প:
- আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ (জুলাই ২০১০-জুন ২০২২) নামে একটি প্রকল্পের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
- এ প্রকল্পে চরাঞ্চলে সিআইশিট ব্যারাক ঘূর্ণিঝড়, সিডর, আইলা আক্রান্ত এলাকার জন্য পাকা ব্যারাক, অন্যান্য অঞ্চলের জন্য সেমি-পাকা ব্যারাক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারদের জন্য তাদের কৃষ্টি, সংস্কৃতি ও রীতিনীতির সাথে সামঞ্জস্য রেখে বিশেষ ডিজাইনের গৃহ নির্মাণের ব্যবস্থা রাখা হয়েছে।

- উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা: ২ লক্ষ ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবার পুনর্বাসন। (ব্যারাক ও বহুতল ভবনে ৮০,০০০ ভূমিহীন পরিবার পুনর্বাসন এবং ১৭০,০০০টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান)
- মূল ডিপিপি অনুমোদিত: ৩১ আগষ্ট, ২০১০।
- সংশোধিত (৩য়) ডিপিপি অনুমোদিত: ১৭ সেপ্টেম্বর, ২০১৯।
- প্রকল্পের মেয়াদ: জুলাই ২০১০ - জুন ২০২২।
- মোট প্রাক্কলিত ব্যয়: ৪৮২৬১৬.০০ লক্ষ টাকা।
- অর্থের উৎস: বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল।

উল্লেখ্য,
- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২৩ জানুয়ারি ২০২১ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়। একই সাথে ৩,৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়।

তথ্যসূত্র: আশ্রয়ণ-২ প্রকল্প ওয়েবসাইট (জাতীয় তথ্য বাতায়ন)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৯৭ সঠিক
  2. ২০০০
  3. ২০১০
  4. ২০২১

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল