মূল বিষয়বস্তুতে যান

‘ইউএনসিসিডি কপ-১৬’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

সঠিক উত্তর

রিয়াদ, সৌদি আরব

সঠিক উত্তর: রিয়াদ, সৌদি আরব

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ ‘ইউএনসিসিডি কপ-১৬’
- সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) এর ১৬তম কনফারেন্স অফ দ্য পার্টিজ (COP16)।
- এই সম্মেলন ২ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- এর মূল থিম "Our Land. Our Future." (আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ) যা ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে বৈশ্বিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি বহন করে।
- এটি জাতিসংঘের রিও কনভেনশনের একটি প্রধান অংশ, যা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং ভূমি বিষয়ক সমস্যাগুলো মোকাবিলা করতে কাজ করে।
- এবারকার COP16, UNCCD-এর ইতিহাসে বৃহত্তম সম্মেলন, যেখানে ১৯৭টি পক্ষ অংশ নেবে।
- এর ১৯৭টি পক্ষ হলো-১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- সম্মেলনে ভূমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ, এবং টেকসই ভূমি ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হবে।
- এটি সৌদি আরবের সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ও মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ সম্পর্কেও আলোকপাত করবে।
- সৌদি আরবের মতো জলস্বল্পতা ও মরুকরণের সমস্যায় আক্রান্ত অঞ্চলে এই আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
- সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সম্প্রদায়কে ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবিলায় একত্রিত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলন (এপেক) ১৬ নভেম্বর, পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
⇒ ২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) কপ-২৯ সম্মেলন,
- যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিশ্বব্যাপী উদ্যোগ এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
⇒ ১৬ তম BRICS শীর্ষ সম্মেলন: ২২ থেকে ২৪ অক্টোবর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয় ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন।
- ৩৬টি দেশের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তথ্যসূত্র: জাতিসংঘের সংশ্লিষ্ট ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লিমা, পেরু
  2. রিয়াদ, সৌদি আরব সঠিক
  3. কাজান, রাশিয়া
  4. বাকু, আজারবাইজান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল