চন্দ্রযান-৩: - চন্দ্রযান-৩ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক পরিচালিত। - এটি ভারতের চন্দ্রাভিযান কর্মসূচির অন্তর্গত তৃতীয় চন্দ্র অন্বেষণ অভিযান। - এই অভিযানের উদ্দেশ্য হলো চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সুরক্ষিত অবতরণ, রোভারের নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর সক্ষমতা যাচাই এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পাদনা করা। - চন্দ্রযান-৩ এর অবতরণস্থল হিসাবে চাঁদের দক্ষিণ মেরুকে বেঁছে নেওয়া হয়। - চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। - চন্দ্রযান-৩ ১৪ই জুলাই, ২০২৩ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় সময় ২ টা ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল। - নিজেদের তৈরি নভোযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণে সফল হলে ভারত হবে চন্দ্রপৃষ্ঠে নভোযান নামানো চতুর্থ দেশ। - এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে। - চন্দ্রযান-৩ এর পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে এক মাসের মতো সময় লাগতে পারে। - এটি আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। - অবতরণের পর এটি চন্দ্রপৃষ্ঠে এক চান্দ্রদিবস (এক চান্দ্রদিবস মানে পৃথিবীর ১৪ দিনের সমান) পর্যন্ত কার্যক্রম চালাবে। - ৪৩ দশমিক ৫ মিটার বা ১৪৩ ফুট দীর্ঘ মার্ক-৩ নামের একটি রকেট চন্দ্রযান-৩ কে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে। - চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’ আর রোভারের নাম ‘প্রজ্ঞান’।