• গণপরিষদের অধিবেশন: - ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। - দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র ১১৬ দিন পর গণপরিষদের এ প্রথম অধিবেশন বসে। - এ অধিবেশনে গণপরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হয়। - শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম স্পীকার নির্বাচিত হন। - তাঁর মৃত্যুর পর স্পীকার নির্বাচিত হন জনাব মোহাম্মদ উল্লাহ। - মোহাম্মদ বায়তুল্লাহ ডেপুটি স্পীকার নির্বাচিত হয়। - এ অধিবেশনে একটি 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়। - এ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন। - এ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
উৎস: ¡) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ¡¡) বাংলাপিডিয়া।