বাংলা ভাষা কোন ভাষা-পরিবারভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইন্দো-ইউরোপীয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইন্দো-ইউরোপীয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারভুক্ত।
বাংলা ভাষা
- বাঙালি জনগোষ্ঠীর ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো বাংলা ভাষা।
- পৃথিবীর সব ভাষা কিছু পরিবারে ভাগ করা হয়, যেমন: ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় ইত্যাদি।
- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, যেমন ইংরেজি, জার্মান, ফরাসি, রুশ, হিন্দি, উর্দু ইত্যাদি।
- বাংলার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় ভাষা হলো অহমিয়া (অসমীয়া) এবং ওড়িয়া।
- ধ্রুপদি ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
- ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার থেকে বহু বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা গড়ে উঠেছে।
- বিবর্তনের ধাপগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।
- প্রায় এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়।
- বাংলার প্রাচীনতম লিখিত নিদর্শন হলো চর্যাপদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন