বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষ্ণকুমারী
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষ্ণকুমারী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'কৃষ্ণকুমারী' নাটক:
- 'কৃষ্ণকুমারী' নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এটি মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক 'শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।
অন্যদিকে
শর্মিষ্ঠা:
- এটি মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।
- এই নাটক রচনায় পুরাণের কাহিনি অবলম্বন করা হয়েছে।
পদ্মাবতী:
- মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' বাংলা সাহিত্যের প্রথম কমেডি ধাচের নাটক এবং এতে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করা হয়।
১৮৬০ সালে এটি প্রকাশিত হয়।
নীলদর্পণ:
- দীনবন্ধু মিত্রের প্রথম নাটক বেনামীতে মুদ্রিত ‘নীলদর্পণ।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন