চাকমা: - চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। - তারা নিজেদেরকে চাঙমা বলে। - পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি। - চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। - ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে। - চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী। - এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত। - চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না। - চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়। - চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না। - চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।