মূল বিষয়বস্তুতে যান

মিখাইল গর্বাচেভ কোন দুটি নীতি গ্রহণ করেছিলেন?

সঠিক উত্তর

গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা

সঠিক উত্তর: গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পেরেস্ত্রইকা ও গ্লাসনস্ত নীতি:
- ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসেন মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev)।
- তিনি ছিলেন একজন উদারপন্থী ও সংস্কারমুখী নেতা।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তাঁর সম্পর্কে মন্তব্য করেছিলেন-“I like Mr. Gorbachev. We can do business together."
- ক্ষমতা গ্রহণের পর গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কঠোর সমাজতান্ত্রিক ব্যবস্থায় সংস্কার আনার উদ্যোগ নেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেন- গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা।

• গ্লাসনস্ত (Glasnost)
- গ্লাসনস্ত শব্দের অর্থ হলো খোলামেলা নীতি বা উন্মুক্ততা।
- এই নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল-
- জনগণকে মত প্রকাশের স্বাধীনতা প্রদান,
- সরকার ও প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি,
- সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীদের সমালোচনা করার সুযোগ দেওয়া।
- এর ফলে সোভিয়েত জনগণ প্রথমবারের মতো সমাজতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি ও অর্থনৈতিক সংকট নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে শুরু করে।

• পেরেস্ত্রইকা (Perestroika):
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ পুনর্গঠন বা সংস্কার।
- এই নীতির উদ্দেশ্য ছিল-
- সোভিয়েত অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন,
- অর্থনীতিতে সীমিত বাজারনীতি ও ব্যক্তিগত উদ্যোগের সুযোগ প্রদান,
- কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি করা।

উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা সঠিক
  2. নিউ ডিল ও মার্শাল প্ল্যান
  3. ওয়ারশ চুক্তি ও কমেকন
  4. কোনটি নয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল