মূল বিষয়বস্তুতে যান

'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

সঠিক উত্তর

ভারত ও নেপাল

সঠিক উত্তর: ভারত ও নেপাল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• কালাপানি / Kalapani:
- এটি ভারত ও নেপালের মধ্যকার একটি বিরোধপূর্ণ সীমান্ত এলাকা।
- এটি ভারত, নেপাল এবং চীনের সংযোগস্থলে অবস্থিত একটি অত্যন্ত সংবেদনশীল পাহাড়ি অঞ্চলকে বোঝায়।
- কালাপানি হিমালয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- আয়তন প্রায় ৩৫ বর্গকিলোমিটার।
- এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় এবং নেপালের দারচুলা জেলায় দাবিকৃত এলাকা। এটি মহাকালী বা কালী নদীর উৎপত্তিস্থলের কাছে অবস্থিত এবং ভারত-নেপাল-চীন ত্রিজংশনের নিকটবর্তী।
- বিরোধের মূল কারণ ১৮১৬ সালের সুগৌলি চুক্তি (Treaty of Sugauli)।
- চুক্তি অনুসারে কালী নদীকে সীমানা নির্ধারণ করা হয়, কিন্তু নদীর উৎপত্তিস্থল নিয়ে মতভেদ রয়েছে।
- ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকেই এই কালাপানি এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (ITBP) ক্যাম্প স্থাপন করে অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে।
- ২০১৯ সালে ভারত সরকার জম্মু-কাশ্মীর পুনর্গঠনের পর একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়।
- এর প্রতিক্রিয়ায় ২০২০ সালের জুনে নেপাল সরকার তাদের সংবিধানে সংশোধনী এনে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে একটি নতুন অফিসিয়াল মানচিত্র পাস করে, যা দুই দেশের সম্পর্কে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছিল।



তথ্যসূত্র: i) Brookings Institution.
ii) Observer Research Foundation (ORF).

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভারত ও নেপাল সঠিক
  2. পাকিস্তান ও চীন
  3. ভুটান ও ভারত
  4. বাংলাদেশ ও ভারত

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল