সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জনগণ 'বাংলাদেশী' হিসেবে পরিচিত হবে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬ নং অনুচ্ছেদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশের নাগরিকত্ব:
- সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফা অনুযায়ী বাংলাদেশের জনগণ 'বাংলাদেশী' হিসেবে পরিচিত হবে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের নাগরিকগণ আইন দ্বারা নির্ধারিত শর্তে 'বাংলাদেশী' নামে পরিচিত হবেন, তবে জাতি হিসেবে দেশের মানুষ 'বাঙালী' নামে পরিচিতি পাবেন।
⇒ অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব
(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
অন্যদিকে,
৫ নং অনুচ্ছেদ: রাজধানী।
৭ নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য।
৮ নং অনুচ্ছেদ: মূলনীতিসমূহ।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান,
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন