মূল বিষয়বস্তুতে যান

কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়?

সঠিক উত্তর

১৯৭৬ সালে

সঠিক উত্তর: ১৯৭৬ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিতকরণ:
- ১৯৭৬ সালের ২রা জুলাই উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়।

• ১৯৫৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হয়।
- উত্তর ভিয়েতনাম: কমিউনিস্ট নেতা হো চি মিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে।
- দক্ষিণ ভিয়েতনাম: মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পুঁজিবাদী শাসন ব্যবস্থা পরিচালিত হয়।

• দুই অংশের আদর্শিক ভিন্নতার কারণে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ 'ভিয়েতনাম যুদ্ধ' শুরু হয়।
- ১৯৭৫ সালের ৩০শে এপ্রিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন তথা বর্তমান হো চি মিন সিটি দখল করে।
- এই ঘটনার মাধ্যমে দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে এবং দক্ষিণের মার্কিন পন্থী সরকারের পতন হয়।
- সাইগন পতনের পর দক্ষিণ ভিয়েতনামে 'প্রজাতন্ত্রী দক্ষিণ ভিয়েতনাম' নামে একটি অস্থায়ী বিপ্লবী সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার উত্তর ভিয়েতনামের সাথে একীভূত হওয়ার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়া শুরু করে।
- ১৯৭৬ সালের ২৫শে এপ্রিল সমগ্র ভিয়েতনামে একটি যৌথ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত জাতীয় সংসদ ১৯৭৬ সালের ২রা জুলাই দেশটিকে আনুষ্ঠানিকভাবে একীভূত ঘোষণা করে। একীভূত দেশের নতুন নাম দেওয়া হয় ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
- উত্তরের রাজধানী 'হ্যানয়'-কে পুরো একীভূত দেশের রাজধানী করা হয় এবং দক্ষিণের 'সাইগন' শহরের নাম পরিবর্তন করে রাখা হয় 'হো চি মিন সিটি'।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল