মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে নিচের কোন নদী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্ণফুলী নদী
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্ণফুলী নদী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কর্ণফুলী নদী:
- কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।
- পাহাড়ি এ নদী চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- এ নদীর দৈর্ঘ্য প্রায় ২৭৪ কিলোমিটার। (উৎস থেকে মোহনা পর্যন্ত)
- রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- দেশের প্রধান সমুদ্র বন্দরটি এই নদীর তীরে চট্টগ্রামে অবস্থিত।
• কর্ণফুলী নদীর প্রধান উপনদী-
- হালদা,
- কাসালং,
- বোয়ালখালি,
- চেঙ্গী,
- শিলক,
- রাঙখিয়াং ইত্যাদি।
অন্যদিকে,
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
- পদ্মা নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমার।
উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন