মূল বিষয়বস্তুতে যান

'এই সব দিনরাত্রি' উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর

হুমায়ূন আহমেদ

সঠিক উত্তর: হুমায়ূন আহমেদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'এই সব দিনরাত্রি' উপন্যাসের রচয়িতা - হুমায়ূন আহমেদ।

⇒ 'এই সব দিনরাত্রি' উপন্যাস:
- উপন্যাসটি ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি মূলত একটি মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ, সম্পর্ক, টানাপোড়েন ও দৈনন্দিন জীবনের কাহিনি নিয়ে রচিত সামাজিক উপন্যাস।
- গুরুত্বপূর্ণ চরিত্র: আনিস, শাহানা, নীলু, রফিক ইত্যাদি।

• হুমায়ূন আহমেদ:

- হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
- শৈশবে হুমায়ুন আহমেদের নাম ছিল 'শামসুর রহমান'।
- ছাত্রজীবনে লেখা ‘নন্দিত নরকে’ শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।
- গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
- তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।

• মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- শ্যামল ছায়া,
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

• অন্যান্য উপন্যাস:
- শঙ্খনীল কারাগার,
- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- এই সব দিনরাত্রি,
- বহুব্রীহি,
- অয়োময়,
- শ্রাবণ মেঘের দিন,
- আশাবরী,
- কোথাও কেউ নেই,
- কবি ইত্যাদি।

• গল্পগ্রন্থ:
- আনন্দ বেদনার কাব্য,
- নিশিকাব্য,
- শীত ও অন্যান্য গল্প,
- এলেবেলে (রম্য গল্পগ্রন্থ),
- ছায়াসঙ্গী,
- নীলহাতী ইত্যাদি।

• সায়েন্স ফিকশন:
- তোমাদের জন্য ভালোবাসা,
- তারা তিনজন,
- কুহক,
- অনন্ত নক্ষত্র বীথি,
- ফিহা সমীকরণ ইত্যাদি।

• আত্মজৈবনিক গ্রন্থ:
- হোটেল গ্রেভারইন,
- আমার ছেলেবেলা,
- বলপয়েন্ট,
- কাঠপেন্সিল ইত্যাদি।

• তাঁর নির্মিত চলচ্চিত্র:
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- শ্রাবণ মেঘের দিন,
- ঘেটুপুত্র কমলা ইত্যাদি।

উৎস:
বাংলাপিডিয়া;
'এই সব দিনরাত্রি' উপন্যাস;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হুমায়ূন আজাদ
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. হুমায়ূন আহমেদ সঠিক
  4. বুদ্ধদেব বসু

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল