এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্লাজমা অবস্থা (Plasma state):
- এ অবস্থায় পদার্থ তার সর্বোচ্চ গতিশক্তি প্রান্ত হয়।
- পদার্থ তার উপাদান কণায় বিয়োজিত হয়ে প্রতিটি কণা আধানযুক্ত হয় এবং প্রচণ্ড গতিশক্তির কারণে ছুটাছুটি করতে থাকে কিন্তু বিপরীত আধানের মধ্যে কোনরূপ আকর্ষণ বল অনুভূত হয় না।
- সাধারণত 104-107 K তাপমাত্রায় বেশ কিছু পদার্থকে প্লাজমা অবস্থায় অবস্থান করতে দেখা যায়।
- সূর্য ও অন্যান্য নক্ষত্র মণ্ডলের মধ্যে পদার্থ প্লাজমা অবস্থায় অবস্থান করে।
- পারমানবিক চুল্লীর মধ্যে যখন নিউক্লিয়ার ফিউশান ঘটানো হয় তখন পদার্থকে প্লাজমা অবস্থায় পরিবর্তন করে নেয়া হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড