মূল বিষয়বস্তুতে যান

আবুল মনসুর আহমদ রচিত ব্যঙ্গগল্পগ্রন্থ 'আয়না'–এর ভূমিকা কে লিখেছিলেন?

সঠিক উত্তর

কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ব্যঙ্গগল্পগ্রন্থ আয়না'র ভূমিকা:
- ১৯৩৫ সালে প্রকাশিত আবুল মনসুর আহমদ রচিত ব্যঙ্গগল্পগ্রন্থ আয়না–এর ভূমিকা লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- নজরুল এই ভূমিকায় আবুল মনসুরের ব্যঙ্গাত্মক রচনার তীব্রতা, সমাজের অসংগতি প্রকাশের দক্ষতা এবং মানুষের অন্তরের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলার ক্ষমতাকে বিশেষভাবে প্রশংসা করেছেন।
- তিনি উল্লেখ করেন, সাধারণ আয়নায় কেবল বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আবুল মনসুরের আয়নায় সমাজের মুখোশধারী মানুষদের প্রকৃত স্বরূপ ও মানুষের অন্তরের রূপও প্রতিফলিত হয়েছে।
- এছাড়া তিনি বলেন, এই রসাত্মক ব্যঙ্গের আড়ালে গভীর দরদ এবং সমাজ সংস্কারের আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে।
- ভূমিকাটি তৎকালীন পাঠক ও সমালোচকদের কাছে আবুল মনসুর আহমদের সাহিত্যিক সক্ষমতা স্পষ্টভাবে তুলে ধরেছিল।
--------------------------------
• আবুল মনসুর আহমদ:
- আবুল মনসুর আহমদ ছিলেন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
- তিনি ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- পেশাগত জীবনে তিনি সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ পত্রিকায় কাজ করেন এবং সাপ্তাহিক সোলতান ও মোহাম্মদীর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন, বিশেষ করে খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
- সাহিত্য ও সমাজসেবায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা দিবস পদক এবং নাসিরউদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন।
- ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য ব্যঙ্গরচনা:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- গালিভারের সফরনামা।

• তাঁর বিখ্যাত স্মৃতিকথা:
- আত্মকথা,
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর,
- শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু।

• তাঁর রচিত উপন্যাস:
- সত্যমিথ্যা,
- জীবন ক্ষুধা,
- আবে-হায়াৎ।

• আবুল মনসুর রচিত অন্যান্য রচনা:
- বাংলাদেশের কালচার,
- আসমানী পর্দা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম সঠিক
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. সেলিনা হোসেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল