'শিখা’ পত্রিকা কোন আন্দোলনের বার্ষিক মুখপত্র হিসেবে প্রকাশিত হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুদ্ধির মুক্তি আন্দোলন
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুদ্ধির মুক্তি আন্দোলন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘শিখা’ পত্রিকা:
- ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের (১৯২৬ সালে প্রতিষ্ঠিত ‘মুসলিম সাহিত্য-সমাজ’) বার্ষিক মুখপত্র পত্রিকাটির নাম ‘শিখা’।
- শিখা মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র হলেও এর প্রধান উদ্যোক্তা ছিলেন আবুল হুসেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- ১৯২৭ থেকে ১৯৩১ সালের মধ্যে এটি প্রকাশিত হত।
- পত্রিকার মূলমন্ত্র ছিল—
- “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
- এই পত্রিকার মাধ্যমে তৎকালীন মুসলিম সমাজে কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে প্রগতিশীল চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়া হত।
- প্রথম সংখ্যা ৮ এপ্রিল ১৯২৭ সালে প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন আবুল হুসেন।
- পরে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা সম্পাদনা করেন কাজী মোতাহার হোসেন।
- চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ।
- এবং পঞ্চম সংখ্যা আবুল ফজল কর্তৃক সম্পাদিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন