মেধাবী
Toggle menu

"ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২" অনুসারে, জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?

সঠিক উত্তর
বান্দরবান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য:
জানশুমারি পরিচালনা করে - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS).
জনশুমারি অনুষ্ঠিত হয় - ১০ বছর পরপর।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২। তবে বন্যা পরিস্থির কারণে কিছু কিছু এলাকায় ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয় - ২৭ জুলাই ২০২২।
জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন। পুরুষ: ৮,১৭,১২,৮২৪ জন; নারী: ৮,৩৩,৪৭,২০৬ জন; হিজড়া: ১২,৬২৯ জন। [১৭,৫০৭টি খানার ৮৫,৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, তাই মোট জনসংখ্যার সাথে লিঙ্গ ভিত্তিক জনসংখ্যার কিছুটা পার্থক্য রয়েছে।]
জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে – ১,১১৯ জন।
পুরুষ ও নারীর অনুপাত ৯৮ : ১০০
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৬৬%।
খানার সংখ্যা - ৪,১০,১০,০৫১ জন।
খানা প্রতি গড় সদস্য সংখ্যা – ৪.০ জন।
প্রতিবন্ধী জনসংখ্যা - ২৩,৬১,৬০৪ জন।
ধর্মভিত্তিক জনসংখ্যা – মুসলমান ৯১.০৪% ; হিন্দু ৭.৯৫% ; বৌদ্ধ : ০.৬১% ; খ্রিষ্টান : ০.৩০% ; অন্যান্য : ০.১২%।
শহর অঞ্চলে বসবাসকারি জনসংখ্যা - ৫,২০,০৯,০৭২ জন।
গ্রাম অঞ্চলে বসবাসকারি জনসংখ্যা - ১১,৩০,৬৩,৫৮৭ জন।
জনসংখ্যায় বৃহত্তম বিভাগ - ঢাকা; (৪,৪২,১৫,১০৭ জন)।
জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ - বরিশাল; (৯১,০০,১০২ জন)।
জনসংখ্যায় বৃহত্তম জেলা – ঢাকা (১,৪৭,৩৪,০২৫ জন)।
জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা – বান্দরবান (৪,৮১,১০৯ জন)।
বিভাগ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি – ঢাকা বিভাগে (১.৭৪%)।
বিভাগ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম - বরিশাল বিভাগে (০.৭৯%)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

রাঙামাটি
বান্দরবান সঠিক
খাগড়াছড়ি
মাগুরা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড