ছত্রাক: - ফানজাই (Fungi) এর বাংলা হলো ছত্রাক। - ক্লোরোফিলবিহীন অসবুজ সমাঙ্গদেহী উদ্ভিদগুলোই ছত্রাক নামে পরিচিত। - ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে মাইকোলজি বলা হয়। - আর্দ্রতা, উষ্ণতা, খাদ্যসমৃদ্ধ ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন পরিবেশেই ছত্রাকের উপযুক্ত বাসস্থান। যথা- Penicillium, Agaricus, Mucor, Puccinia, Candida, Botrytis, Arcyria, Saprolegnia ইত্যাদি ছত্রাকের উদাহরণ। - ছত্রাকের অঙ্গজদেহ লম্বা সুতার ন্যায় নালিকা বা হাইফি (Hypae) দিয়ে গঠিত। হাইফিকে একবচনে হাইফা (Hypa) বলা হয়। - এসব হাইফিগুলো প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট হয়ে একত্রে অবস্থান করে একটি জটের সৃষ্টি করে। একে মাইসেলিয়াম বলা হয়। মাইসেলিয়ামকে বহুবচনে মাইসেলিয়া বলে।
ছত্রাকের বৈশিষ্ট্য: ১। ছত্রাক অপুষ্পক উদ্ভিদ। ২। এরা ক্লোরোফিলবিহীন, অসবুজ এবং সালোকসংশ্লেষণে অক্ষম। ৩। এরা মৃতজীবী, পরজীবী বা মিথোজীবী হিসেবে বাস করে। ৪। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু থাকে। ৫। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ৬। ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন বা চর্বি। ৭। এদের পরিবহনতন্ত্র বা ভাস্কুলার টিস্যু থাকে না। ৮। এদের জননাঙ্গ এককোষী। ৯। স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ১০। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়। ১১। জাইগোটে মায়োসিস ঘটে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।