মেধাবী
Toggle menu

সুশাসন প্রতিষ্ঠিত হলে কোন ধরনের উন্নয়ন সম্ভব হয়?

সঠিক উত্তর
উপরের সবগুলো

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সুশাসন এবং উন্নয়ন:

- সুশাসন এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতি, যা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং আইন অনুসরণ করে কাজ করার ওপর গুরুত্বারোপ করে।
- সুশাসন প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক, সামাজিক, এবং রাজনৈতিক উন্নয়ন সম্ভব হয়।
- এটি একটি রাষ্ট্রের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে।

অর্থনৈতিক উন্নয়ন:
- সুশাসন অর্থনৈতিক পরিবেশকে স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য করে তোলে, যা বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের আর্কষণ করে।
- বিনিয়োগ বৃদ্ধি পেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে।
- সুশাসন সরকারি সম্পদ ও তহবিলের সুষম বণ্টন নিশ্চিত করে।

সামাজিক উন্নয়ন:
- সুশাসন সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে, যা সাম্য ও সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করে।
- আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হলে সামাজিক বৈষম্য কমে।
- সুশাসন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন নিশ্চিত করে।

রাজনৈতিক উন্নয়ন:
- সুশাসন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে, যা সরকারের কার্যকারিতা উন্নত করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
- সুশাসন রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়ায়, যেমন নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ, যা গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অর্থনৈতিক উন্নয়ন
সামাজিক উন্নয়ন
রাজনৈতিক উন্নয়ন
উপরের সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড