মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন সেটটি শুধুমাত্র ইনপুট ডিভাইসের সমন্বয়ে গঠিত?

সঠিক উত্তর

কীবোর্ড, মাউস, স্ক্যানার

সঠিক উত্তর: কীবোর্ড, মাউস, স্ক্যানার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ইনপুট ডিভাইস হলো এমন পেরিফেরাল যন্ত্র, যার মাধ্যমে কম্পিউটারে ডেটা ও নির্দেশ প্রদান করা হয়; যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার।

পেরিফেরাল ডিভাইস:
- পেরিফেরাল হলো কম্পিউটারের সাথে সংযুক্ত অতিরিক্ত ডিভাইস, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, ফলাফল গ্রহণ এবং তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়।
- উদাহরণ: প্রিন্টার, প্লটার, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি।

পেরিফেরালের শ্রেণিবিভাগ:
- কাজের ভিত্তিতে পেরিফেরালকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
- ইনপুট ডিভাইস (Input Device)।
- আউটপুট ডিভাইস (Output Device)।
- স্টোরেজ ডিভাইস (Storage Device)।

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডেটা ও নির্দেশ প্রদান করা হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
- এগুলো কম্পিউটারকে প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।
- উদাহরণ: কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, মডেম, গ্রাফিক্স ট্যাবলেট, OMR, OCR, লাইটপেন, টাচস্ক্রিন, ট্র্যাকবল, ট্র্যাকপ্যাড ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শনের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয়, তাকে আউটপুট ডিভাইস বলে।
- উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

স্টোরেজ ডিভাইস:
- তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বলা হয়।
- উদাহরণ: হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক, সিডি, ডিভিডি ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কীবোর্ড, মাউস, স্ক্যানার সঠিক
  2. মনিটর, প্রিন্টার, স্পিকার
  3. হার্ডডিস্ক, সিডি, ডিভিডি
  4. প্রিন্টার, প্লটার, প্রজেক্টর

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল