কোনটি 'পরপদ' প্রধান সমাস?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্মধারয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্মধারয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কর্মধারয় সমাস 'পরপদ' প্রধান সমাস।
বাংলা ব্যাকরণে সমাসকে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য অনুসারে ভাগ করা হয়।
পরপদ প্রধান সমাস বলতে যেসব সমাসে পরপদের (উত্তরপদের) অর্থই প্রধান হয়, তাদের বোঝায়। কর্মধারয় সমাস এই শ্রেণির অন্তর্ভুক্ত। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়, ফলে পরপদের অর্থ প্রাধান্য পায়।
উদাহরণ:
- নীল + পদ্ম = নীলপদ্ম (নীল রঙের পদ্ম → পরপদ ‘পদ্ম’-এর অর্থ প্রধান),
- মহা + জন = মহাজন,
- বক + ধার্মিক = বকধার্মিক।
----------------
অন্য অপশনগুলো কেন ভুল:
খ) অব্যয়ীভাব- এটি পূর্বপদ প্রধান সমাস (পূর্বপদ অব্যয় হয় এবং পূর্বপদের অর্থ প্রধান থাকে)।
গ) দ্বন্দ্ব সমাস: দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- সােনা ও রুপা = সােনা-রুপা;
- ধীরে ও সুস্থে = ধীরেসুস্থে;
- জলে ও স্থলে = জলেস্থলে।
ঘ) বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বা অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: আশীতে বিষ যার = আশীবিষ।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন