মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান: - মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান ২০০৪ সালে প্রতিষ্ঠিত। - এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। - এর মোট আয়তন ৩৯৫.৯২ হেক্টর। - এখানকার বনের প্রকৃতি হলো ক্রান্তীয় চিরহরিৎ বন। - এ উদ্যানটি কক্সবাজার উত্তর বন বিভাগের নিয়ন্ত্রনাধীন। - এসব স্থানীয় গ্রাম কিংবা পাড়া গুলো মূলতঃ কৃষিকাজ, লবন চাষ ও মৎস্য চাষের উপর নির্ভরশীল।
উল্লেখ্য, - রোহিঙ্গা শরনার্থীদের কারনে এ সকল জনগোষ্টিতে ক্রমান্বয়ে জন সংখ্যার চাপ বাড়ছে। - এখানে জাতীয় উদ্যান প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য হল শতবর্ষী গর্জন বনকে রক্ষা করা। - এই উপমহাদেশে যে অল্প কিছু গর্জন বন আজও মাথা উঁচু করে আছে, এ বনটি তার মধ্যে অন্যতম। - এই জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষরাজির মধ্যে বিশালাকৃতির গর্জন ছাড়াও রয়েছে ঢাকিজাম, ভাদি, তেলসুর ও চাপালিশ।