'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতাটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'নির্ঝরের স্বপ্নভঙ্গ'
- 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
- 'প্রভাতসঙ্গীত' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- নির্ঝরের স্বপ্নভঙ্গ।
- ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ‘ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি আত্মজাগরণমূলক কবিতা।
- এটি কবির প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- আত্মসচেতনতা এবং অবরুদ্ধ সৃজনশীলতাকে অসীম প্রাণশক্তি দিয়ে জাগিয়ে তোলাই এই কবিতার মূল সুর।
-----------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর ও দার্শনিক।
- তিনি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিচিত।
- তিনি পিরালি ব্রাহ্মণ বংশের ছিলেন।
- তিনি আট বছর বয়স থেকে কবিতা রচনা শুরু করেন।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর 'হিন্দুমেলার উপহার' কবিতাটি অমৃতবাজার পত্রিকা-তে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ-
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ১৮৭৮ সালের কবি-কাহিনী।
- গীতাঞ্জলি,
- সোনার তরী,
- বলাকা,
- নৈবেদ্য,
- খেয়া,
- চিত্রা,
- প্রভাতসঙ্গীত,
- মানসী,
- চৈতালী,
- পূরবী,
- ছবি ও গান,
- কড়ি ও কোমল,
- শেষ লেখা,
- পুনশ্চ ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন