মেধাবী
Toggle menu

ইউরিয়া সার বেশি মাত্রায় প্রয়োগের ফলে কী ঘটে?

সঠিক উত্তর
গাছ দুর্বল হয়ে যায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ইউরিয়া সার:
- সার সাধারণত গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে।
- বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড বা বোরন সার ব্যবহৃত হয়ে থাকে।

⇒ ইউরিয়া সারের কাজ:
- ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে।
- ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ৪৬%।
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে।
- গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে।
- ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে।
- কুশি উৎপাদনসহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।
- উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে।
- এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিশোষণের হার বাড়িয়ে থাকে।

⇒ ইউরিয়া বেশি মাত্রায় প্রয়োগের ফলাফল:
- ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে যায়
- গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায়।
- এছাড়াও পোকামাকড় ও রোগ আক্রমণের পরিমাণ বেড়ে যায়।
- অনেক সময় পাতার অংশ ভারি হয়ে গাছ হেলে যায়।
- অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে অনেক ফল পানসে হয়ে যায়।

উৎস: কৃষি বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ফুল বেশি ধরে
বৃদ্ধি ভাল হয়
গাছ দুর্বল হয়ে যায় সঠিক
উপরের সবগুলো

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড