মূল বিষয়বস্তুতে যান

ট্যারিফ কমিশনের কার্যক্রম মূলত কয়টি প্রধান শাখার মাধ্যমে পরিচালিত হয়?

সঠিক উত্তর

৩টি

সঠিক উত্তর: ৩টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ট্যারিফ কমিশন:
- বাংলাদেশ ট্যারিফ কমিশন হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের ২৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি প্রথমে মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর হিসেবে কার্যক্রম শুরু করে।
- পরবর্তীতে ১৯৯২ সালের “বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২” (৪৩ নং আইন) অনুযায়ী এটি পুনর্গঠিত হয়ে “বাংলাদেশ ট্যারিফ কমিশন” নামে প্রতিষ্ঠিত হয়।
- পরে আইন সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন” রাখা হয়।
- দেশীয় শিল্পকে বিদেশি অসম প্রতিযোগিতা ও ডাম্পিং থেকে সুরক্ষা দেওয়া কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব।
- একই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সরকারকে নীতিগত সহায়তাও প্রদান করে।
- কমিশনের প্রধান কর্মকর্তা একজন চেয়ারম্যান, যিনি সরকারের সচিব পর্যায়ের মর্যাদা ভোগ করেন।
- কমিশনের কার্যক্রম মূলত ৩টি প্রধান শাখার মাধ্যমে পরিচালিত হয়। যথা:
• বাণিজ্য নীতিমালা শাখা।
• বাণিজ্য প্রতিকার শাখা।
• আন্তর্জাতিক সহযোগিতা শাখা।
- প্রতিটি শাখার দায়িত্বে একজন করে সদস্য নিয়োজিত থাকেন।
- এছাড়াও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক প্রশাসনিক শাখা রয়েছে।
- প্রশাসনিক শাখার নেতৃত্ব দেন কমিশনের সচিব।

তথ্যসূত্র - ট্যারিফ কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২টি
  2. ৩টি সঠিক
  3. ৪টি
  4. ৫টি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল