বাংলাদেশের রাজস্ব নীতির মূল উদ্দেশ্য নয় কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
সঠিক উত্তর
সঠিক উত্তর: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রাজস্ব নীতি:
- রাজস্ব নীতি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার লক্ষ্যে রাজস্ব।
- এবং সরকারি ব্যয়সমূহের যথাযথ ব্যবহারপ্রণালী।
- দেশের জনগণকে কাম্য সেবা প্রদানার্থে সম্পদ সংগ্রহ এবং সেসব সম্পদের দক্ষ অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করার জন্য রাজস্ব নীতি প্রস্ত্তত করা হয়।
- সরকারি অর্থের মাধ্যমে রাজস্ব নীতি অর্থনৈতিক শক্তিসমূহের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে।
⇒ বাংলাদেশের রাজস্ব নীতির মূল উদ্দেশ্যঃ-
- দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা,
- অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উন্নয়ন
- এবং জাতীয় আয়ের সমবণ্টনের উপায় বা কৌশলসমূহ চিহ্নিত ও উন্নতকরণ।
উল্লেখ্য,
- এসব উদ্দেশ্য অর্জনের প্রধান হাতিয়ারগুলি হচ্ছে সরকারি রাজস্ব ও সরকারি ব্যয়ের গুণগত পরিবর্তন এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা।
- বাৎসরিক ভিত্তিতে প্রণীত ও বাস্তবায়িত সরকারি বাজেট সংক্রান্ত কার্যাবলির মাধ্যমে প্রতিফলিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন