ইলিশ: - জাতীয় মাছ ইলিশ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। - বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান ১%। - দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১১%। - বর্তমানে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বিশ্বে প্রথম বাংলাদেশ। - বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬%।
উল্লেখ্য, - সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলা জেলায়। - বাংলাদেশে ইলিশের ৪টি প্রজনন ক্ষেত্র রয়েছে। - দেশে ইলিশ অধ্যুষিত জেলা ৩৮টি। - দেশে ইলিশের অভয়াশ্রম ৬টি।
উৎস: i) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। ii) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর।