ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিএনবিসি (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) ২০২০ এর তথ্য অনুসারে-
ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো -
১. কম ভূমিকম্প প্রবণ অঞ্চল:
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এর অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলো হলো: বরিশাল, খুলনা, যশোর এবং রাজশাহী।
এই অঞ্চলের ভূমিকম্পীয় অঞ্চল সহগের মান ০.১২।
২. মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল:
দেশের মধ্যাঞ্চল এর অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলো হলো: নোয়াখালী, ঢাকা, পাবনা, দিনাজপুর, এছাড়াও দক্ষিনাঞ্চলের কিছু অংশ যার মধ্যে সুন্দরবন অন্তর্ভুক্ত।
এই অঞ্চলের ভূমিকম্পীয় অঞ্চল সহগের মান ০.২০।
৩. গুরুতর ভূমিকম্প প্রবণ অঞ্চল:
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এর অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও রংপুর।
এই অঞ্চলের ভূমিকম্পীয় অঞ্চল সহগের মান ০.২৮.
৪. খুবই গুরুতর ভূমিকম্প প্রবণ অঞ্চল:
উত্তর-পূর্বাঞ্চল এর অন্তর্ভুক্ত।এই অঞ্চলগুলো হলো: সিলেট, ময়মনসিংহ ও কুড়িগ্রাম।
এই অঞ্চলের ভূমিকম্পীয় অঞ্চল সহগের মান ০.৩৬।

• ভূগোল, দ্বিতীয় পত্র (HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এর তথ্য অনুসারে -
১৯৯৩ সালে বাংলাদেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিভক্ত করা হয়। এগুলো হলো- রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ হলে মারাত্মক ঝুঁকিপূর্ণ, মাত্রা ৬ হলে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং মাত্রা ৫ হলে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে গণ্য হবে।
দেশের কোন অঞ্চল কোন মাত্রার ভূমিকম্প ঝুঁকির অন্তর্ভুক্ত তা নিম্নে দেখানো হলো:
১. মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল- দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এর অন্তর্ভুক্ত।
২. মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল- দেশের মধ্যাঞ্চল এর অন্তর্ভুক্ত।
৩. কম ঝুঁকিপূর্ণ অঞ্চল- দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এর অন্তর্ভুক্ত।
অর্থাৎ, পুরনো তথ্য অনুসারে ৩টি এবং নতুন বা হালনাগাদ তথ্য অনুসারে বাংলাদেশকে ৪টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
*** রেফেরেন্সের তথ্যসমূহ পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)- এর তথ্যটিই সর্বশেষ হালনাগাদকৃত তথ্য যা ২০২০ সালে প্রকাশিত হয়। BNBC এর রিপোর্ট অনুয়ায়ী বাংলাদেশকে চারটি ভূমিকম্পন এলাকায় বিভক্ত করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় বিভক্ত করা হয়েছে এই প্রশ্নের উত্তরে চারটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
তবে অপশনে চারটি উল্লেখ না থাকলে তিনটি সঠিক উত্তর বলে বিবেচিত হবে।
[আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের তথ্যকল্পদ্রুম সিরিজের ৩৭ নং পোস্ট দেখুন।]
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন