Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এন্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি (ABM Treaty) ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) ধ্বংস করার প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত করা।
- ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্র প্রথম এই প্রস্তাব দিলেও আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে।
- ১৯৭২ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিড ব্রেজনেভ এটি স্বাক্ষর করেন।
- চুক্তি অনুযায়ী, রাডার ব্যবস্থা দেশটির প্রান্তে এবং বাইরের দিকে মুখ করে স্থাপন করতে হত।
- ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত ক্রাসনোইয়ারস্ক রাডার স্থাপন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে।
- ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন রাডার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
- চুক্তিটি "মিউচুয়াল অ্যাসিওরড ডেস্ট্রাকশন" (MAD)-এর ধারণাকে সমর্থন করে।
- ১৯৮০-র দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান "স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ" প্রস্তাব করেন।
- ১৯৯০-র দশকে যুক্তরাষ্ট্র "ন্যাশনাল মিসাইল ডিফেন্স" (NMD) প্রস্তাব করে, যা ABM চুক্তির বিরোধী ছিল।
- ২০০১ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
- ২০০১ সালে ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ চুক্তি থেকে সরে যাওয়ার ছয় মাসের নোটিশ দেন।
- ফলে ২০০২ সাল যুক্তরাষ্ট্র এন্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি (ABM Treaty) থেকে সরে আসে।
উল্লেখ্য,
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট [
লিঙ্ক] ও বিবিসি নিউজ [
লিঙ্ক]।