ইলিশ মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৮৬ ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়। ২০১৮-১৯ সময়ে দেশে ইলিশের মোট উৎপাদরে পরিমাণ ছিলো প্রায় ৫.৩৩ লক্ষ মেট্রিক টন। ‘ওয়ার্ল্ড ফিশ’ প্রকাশিত ২০২০ সালে রিপোর্ট অনুসারে বিশ্বে ইলিশ উৎপাদনে, - প্রথম : বাংলাদেশ : ৮৬ শতাংশ - দ্বিতীয় : ভারত : ১০.৫ শতাংশ - তৃতীয় : মিয়ানমার : ৩ শতাংশ। (সূত্রঃ মৎস্য অধিদপ্তর এবং প্রথম আলো রিপোর্ট)