মূল বিষয়বস্তুতে যান

'ফুলে ফুলে ঘর ভরেছে।' - কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

করণে সপ্তমী

সঠিক উত্তর: করণে সপ্তমী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ 'ফুলে ফুলে ঘর ভরেছে।' - এই বাক্যে 'ফুলে ফুলে' করণ কারকে সপ্তমী বিভক্তি।

• করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
যেমন:
- নীরা কলম দিয়ে লেখে।
- জগতে কীর্তিমান হয় সাধনায়।

⇒ করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।
- ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।

• তৃতীয়া বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

• সপ্তমী বিভক্তি:

- শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- লোকটা জাতিতে বৈষ্ণব।
- এ সুতায় কাপড় হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্মে সপ্তমী
  2. অধিকরণে সপ্তমী
  3. করণে সপ্তমী সঠিক
  4. অপাদানে সপ্তমী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল