• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- বড়দিদি, শেষের পরিচয়, শেষ প্রশ্ন।
অন্যদিকে, - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প- মামলার ফল। -------------------------------- • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। - তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। - এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগুলো হলো: - মহেশ, - বিলাসী, - সতী, - রামের সুমতি, - মামলার ফল, - ছবি, - বিন্দুর ছেলে ইত্যাদি।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: - দেনা-পাওনা, - বড়দিদি, - বিরাজবৌ, - পণ্ডিতমশাই, - পরিণীতা, - চন্দ্রনাথ, - দেবদাস, - চরিত্রহীন, - গৃহদাহ, - পথের দাবী, - শেষ প্রশ্ন, - শেষের পরিচয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।