মূল বিষয়বস্তুতে যান

কোরীয় যুদ্ধ কত সালে স্থগিত হয়?

সঠিক উত্তর

১৯৫৩ সালে

সঠিক উত্তর: ১৯৫৩ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কোরীয় যুদ্ধ ১৯৫৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে স্থগিত হয়।

কোরীয় যুদ্ধ:

- কোরীয় যুদ্ধ (১৯৫০-১৯৫৩) ছিল স্নায়ুযুদ্ধের (Cold War) প্রথম বড় ধরনের সশস্ত্র সংঘর্ষ,
- যেখানে পুঁজিবাদী ও সাম্যবাদী আদর্শ সরাসরি মুখোমুখী হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উপদ্বীপকে ৩৮তম সমান্তরাল রেখা বরাবর দুই ভাগে ভাগ করা হয়।
- উত্তর অংশ ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাবে (সাম্যবাদী) এবং দক্ষিণ অংশ ছিল যুক্তরাষ্ট্রের প্রভাবে (পুঁজিবাদী)।
- উত্তর কোরিয়ার নেতৃত্বে ছিলেন কিম ইল সাং এবং দক্ষিণ কোরিয়ার নেতৃত্বে ছিলেন সিংম্যান রি।
- উত্তর কোরিয়ার সেনাবাহিনী আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়া আক্রমণ করে এবং দ্রুত রাজধানী সিউল দখল করে নেয়।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের নেতৃত্বে ১৬টি দেশের সমন্বয়ে গঠিত জাতিসংঘ বাহিনী দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয়।
- ম্যাকআর্থারের নেতৃত্বে ইনচন উপকূলে দুঃসাহসিক অবতরণের মাধ্যমে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়দের হটিয়ে দেয় এবং চীনের সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়।
- চীনা সীমান্ত (ইয়ালু নদী) অভিমুখে অগ্রসর হওয়ায় চীন হুমকি বোধ করে এবং কয়েক লক্ষ 'স্বেচ্ছাসেবক' সেনা পাঠিয়ে উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয়। এতে যুদ্ধের মোড় আবার ঘুরে যায়।

• যুদ্ধের ফলাফল ও সমাপ্তি:
- যুদ্ধবিরতি (২৭ জুলাই, ১৯৫৩): দীর্ঘ ৩ বছর যুদ্ধের পর কোনো পক্ষই চূড়ান্ত জয়লাভ করতে না পারায় পানমুনজম নামক স্থানে একটি যুদ্ধবিরতি চুক্তি (Armistice Agreement) সই হয়।
- শান্তি চুক্তি নয়: মনে রাখা জরুরি যে, এটি ছিল কেবল যুদ্ধবিরতি চুক্তি, কোনো আনুষ্ঠানিক 'শান্তি চুক্তি' নয়। তাই কারিগরিভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া আজও যুদ্ধের অবস্থায় আছে।

উৎস: History.com.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৫৩ সালে সঠিক
  2. ১৯৫১ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫০ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল