মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?

সঠিক উত্তর

Linux

সঠিক উত্তর: Linux

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ওপেন সোর্স:
- ওপেন সোর্স হলো এমন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে।
- অর্থাৎ যে কেউ এই কোড বিনামূল্যে ব্যবহার, পরিবর্তন, উন্নয়ন এবং পুনর্বিতরণ করতে পারে।
- ওপেন সোর্স সফটওয়্যার সাধারণত বিশ্বব্যাপী ডেভেলপারদের সহযোগিতায় তৈরি ও উন্নত হয়, ফলে এটি আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
- ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো—Linux, Haiku, Darwin, NetBSD, OpenBSD ইত্যাদি।

• লিনাক্স (Linux)
- লিনাক্স একটি মাল্টিটাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা মূলত UNIX অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ হিসেবে বিবেচিত।
- লিনাক্সের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কমান্ড-ভিত্তিক (বর্ণভিত্তিক) এবং গ্রাফিক্যাল (চিত্রভিত্তিক) উভয়ভাবেই ব্যবহার করা যায়।
- এটি ওপেন সোর্স হওয়ায় ব্যবহারকারীরা ইচ্ছেমতো পরিবর্তন ও উন্নয়ন করতে পারে।
- এছাড়া এটি ইন্টারনেট থেকে সহজেই ডাউনলোড করা যায় এবং নেটওয়ার্ক সাপোর্ট, নিরাপত্তা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Windows 11
  2. macOS
  3. Linux সঠিক
  4. MS DOS

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল