মূল বিষয়বস্তুতে যান

'পদ্মিনী শঙ্খিনী' কাব্যগ্রন্থের রচয়িতা -

সঠিক উত্তর

সানাউল হক

সঠিক উত্তর: সানাউল হক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'পদ্মিনী শঙ্খিনী' কাব্যগ্রন্থের রচয়িতা সানাউল হক।

সানাউল হক:
- হক, সানাউল (১৯২৪-১৯৯৩) কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ। জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলার চাউরা গ্রামে, ১৯২৪ সালের ২৩ মে।
- সানাউল হক ছিলেন একজন কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ।
- তাঁর প্রকৃত নাম আল মামুন সানাউল হক।
- চলি­শের দশকের একজন খ্যাতিমান কবি হিসেবে সানাউল হক পরিচিতি লাভ করেন। কবিতার কতকগুলি বৈশিষ্ট্য—শব্দ-ব্যবহার, ছন্দ-বিন্যাস এবং উপমা-অলঙ্কার নির্মাণ ছাড়াও তাঁর কবিতায় প্রেমানুভূতি ও মানবতাবোধ ধ্বণিত হয়েছে।
• নদী ও মানুষের কবিতা,
• সম্ভবা অনন্য,
• সূর্য অন্যতর,
• বিচূর্ণ আর্শিতে,
• একটি ইচ্ছা সহস্র পালে,
• কাল সমকাল প্রভৃতি।
এসব কাব্যগ্রন্থে সানাউল হক মানবজীবন ও জগতের ছবি আকার চেষ্টা করেছেন, সমকালের কবিমহলে এবং পাঠকদের কাছে তা সমাদৃত হয়। বিশেষভাবে তাঁর স্বদেশপ্রেমের কবিতাগুলি পাঠককে আকৃষ্ট করে।

তাঁর কবিতায় তাঁর ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করা যায়- যেখানে তিনি সমস্যা ও সম্ভাবনায় কখনও আশাহত, কখনও আনন্দিত। তাঁর অন্যান্য
কাব্যগ্রন্থ গুলো হলো:
• পদ্মিনী শঙ্খিনী,
• প্রবাসে যখন,
• বিরাশির কবিতা,
• উত্তীর্ণ পঞ্চাশ প্রভৃতি উল্লেখযোগ্য।
- তাঁর বন্দর থেকে বন্দরে (১৯৬৪) নামক অস্ট্রেলিয়া ভ্রমণ-কাহিনী বেশ খ্যাতি লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সানাউল হক সঠিক
  2. শহীদ কাদরী
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. সত্যেন সেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল