বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়। এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ১১তম গভর্নর ফজলে কবীর। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)