- সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত ত্রিভুজ আকৃতির একটি উপদ্বীপ। - ইসরাইল ১৯৫৬ সালের সুয়েজ সংকটের সময় এবং ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় এ এলাকায় আগ্রাসন চালায় এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয়। - ১৯৭৩ সালের ৬ অক্টোবর এই উপদ্বীপকে মুক্ত করার জন্য মিশর অক্টোবর যুদ্ধ শুরু করে। - ১৯৭৯ সালে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি হয়। - ১৯৮২ সালে ঐ চুক্তির আওতায় ইসরাইল সিনাই উপদ্বীপ থেকে তার বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয়।