সালের যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ট্রাম্পের চীন সফর ও যুক্তরাষ্ট্র–চীন শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালের ১৪–১৫ মে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে মিলিত হন।
- এটি ছিল প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা;
- যাকে বলা হয় “Constructive Strategic Stability”।
- আলোচনায় দুই দেশই নিজ নিজ স্বার্থকে গুরুত্ব দেয়—যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য ও বিনিয়োগ নিরাপত্তার ওপর জোর দেয়, আর চীন পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। ইরান ইস্যুতেও চীন অস্ত্র সরবরাহ না করার প্রতিশ্রুতি দেয়, যা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হয়। পাশাপাশি বাণিজ্য বিরোধ সমাধানের জন্য একটি নতুন দ্বিপাক্ষিক কাঠামো গঠনের সিদ্ধান্ত হয়, যাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়।
- তবে এই সম্মেলন কোনো বড় বাণিজ্য চুক্তি নয়, বরং নিয়ন্ত্রিত প্রতিযোগিতা বা “Managed Instability” তৈরির একটি প্রচেষ্টা ছিল। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটিকে থুসিডাইডস ট্র্যাপ এড়ানোর কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হয়, যেখানে উদীয়মান চীন ও বিদ্যমান পরাশক্তি যুক্তরাষ্ট্রের সংঘাতের ঝুঁকি রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে Section 301 তদন্ত চালু রাখে, যা বাণিজ্য উত্তেজনার ইঙ্গিত দেয়।
এছাড়া, দুই দেশের সম্পর্ককে Security Dilemma ও Realpolitik এর উদাহরণ হিসেবেও ব্যাখ্যা করা যায়, যেখানে পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে কূটনৈতিক সমঝোতা বজায় রাখা হয়।
উৎস: প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন