বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: একুশে পদক
সঠিক উত্তর
সঠিক উত্তর: একুশে পদক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
একুশে পদক ২০২৫:
- বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি একুশে পদক ২০২৫ পেয়েছে।
- বাংলাদেশের কোনো ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে ২০০১ সালে সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাধীনতা পদক পেয়েছিল।
- সর্বশেষ ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দল হিসেবেই এই স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের নারী দল এর আগে ২০২২ সালেও সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিল।
⇒ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন। পুরস্কার প্রাপ্তরা -
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর)।
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্রে নাসির আলী মামুন।
- চিত্রকলায় রোকেয়া সুলতানা।
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
- শিক্ষায় নিয়াজ জামান।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর)।
- গবেষণায় মঈদুল হাসান।
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন