নিচের কোনটি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নামসই
সঠিক উত্তর
সঠিক উত্তর: নামসই
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ প্রত্যয়যুক্ত শব্দ নয় -'নামসই'।
- 'টিপসই' ও 'নামসই' শব্দ দুটোর 'সই' প্রত্যয় নয়।
- এটি 'সহি' (অর্থ - স্বাক্ষর) শব্দ থেকে উৎপন্ন।
• বিদেশি তদ্ধিত প্রত্যয় 'সই':
- যোগ্য, উপযুক্ত, প্রমাণ বা পরিমাণ অর্থে বিশেষণ শব্দ গঠন করে।
যেমন:
- জুত + সই = জুতসই,
- চলন + সই = চলনসই,
- মানান + সই = মানানসই,
- মাপ + সই = মাপসই,
- টেক + সই = টেকসই,
- প্রমাণ + সই = প্রমাণসই ইত্যাদি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন